চট্টগ্রামে এইডস দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনে চট্টগ্রামে পালিত হয়েছে বিশ্ব এইডস দিবস। গতকাল রোববার দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে বিভিন্ন সংগঠন। সকালে নগরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে সিভিল সার্জন সরফরাজ খান চৌধুরী, উপ-সিভিল সার্জন ডা. রফিক উদ্দিন প্রমুখ অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পিএমটিসিটি প্রকল্প এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের যৌথ উদ্যোগে হাসপাতাল ক্যাম্পাসে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শহিদুল গনি, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মো. জাহাঙ্গীর, উপপরিচালক শেখ সাহাবুদ্দীন আহমেদ ও পিএমটিসিটি প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মো. আলী হোসেন বক্তব্য দেন।