চট্টগ্রামে এক কেজি স্বর্ণসহ যাত্রী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বৃহস্পতিবার এক কেজি স্বর্ণসহ নজরুল ইসলাম নামের এক যাত্রীকে আটক করা হয়েছে।

বিমানবন্দরে কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. মশিউর রহমান প্রথম আলো ডটকমকে জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে নজরুল ইসলাম নামের এক যাত্রীর লাগেজ স্ক্যানিং করে নয়টি সোনার বার জব্দ করা হয়। এর ওজন এক কেজি ৪৫ গ্রাম। মূল্য প্রায় ৪৫ লাখ টাকা। নজরুলের বাড়ি চট্টগ্রামের রাউজানে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

এ চালানটিসহ গত চার দিনে তিনটি চালানে প্রায় ২৫ কেজি স্বর্ণসহ তিনজনকে আটক করা হয়েছে। এসব স্বর্ণের বাজারমূল্য প্রায় সাড়ে ১০ কোটি টাকা। সব কয়টি চালানই দুবাই থেকে এনেছে স্বর্ণ পাচারকারীরা।