চট্টগ্রামে এক টন জাটকা জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ফকিরহাট এলাকা থেকে কোস্টগার্ড প্রায় এক টন জাটকা আটক করেছে। গত শুক্রবার রাতে দুটি ট্রাকযোগে এই জাটকা বাজারজাতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে কোস্টগার্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ সময় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে ট্রাক দুটি আটক করা হয়েছে।কোস্টগার্ড সূত্রে জানা গেছে, তাদের একটি টহল দল ফকিরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করে। আটক জাটকা ও ট্রাক আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।