চট্টগ্রামে এক ধর্ষকের দুবার যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে আবুল হোসেন নামের এক ব্যক্তিকে দুবার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। গতকাল সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন।
আদালত সূত্র জানিয়েছে, ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি মাদ্রাসা থেকে ফেরার পথে শিশুটিকে অপহরণ করে আবুল হোসেন। এরপর রাঙামাটির লংগদু পাহাড়ে নিয়ে ১৭ দিন আটকে রেখে শিশুটিকে ধর্ষণ করা হয়।
মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেসমিন আকতার বলেন, অপহরণ ও ধর্ষণ দুটি অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে দুবার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আসামি আবুল হোসেন কারাগারে আছে।