প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের ইপিজেড ও বিআরটিসি মোড় এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল বুধবার এক নারী পোশাকশ্রমিকসহ দুজন নিহত হয়েছেন। এ ছাড়া সীতাকুণ্ডে গত মঙ্গলবার এক বৃদ্ধ নিহত হয়েছেন। ইপিজেড থানার পুলিশ জানায়, সকাল সাড়ে সাতটার দিকে ইপিজেডের ভেতরে ৭ নম্বর সেক্টরে একটি বাস একটি টেম্পোকে ধাক্কা দিলে পোশাকশ্রমিক আছিয়া খাতুন (২০) আহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। আছিয়া নোয়াখালীর বেগমগঞ্জে। কোতোয়ালি থানার পুলিশ জানায়, থানার বিআরটিসি মোড় এলাকায় গতকাল দুপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. ফজলুল করিম (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সীতাকুণ্ডের মাদামবিবিরহাট এলাকায় গত মঙ্গলবার সন্ধ্যায় ট্রাকচাপায় আবদুল কাদের (৬২) নামের এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। তিনি নওগাঁর মহাদেবপুর উপজেলার সন্তোষপুর গ্রামের বাসিন্দা।