প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মদ পান করে মাতলামি করার ঘটনায় দায়ের করা মামলায় চট্টগ্রামে এক ব্যক্তির পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাঁকে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান আসামির অনুপস্থিতিতে এ রায় দেন। দণ্ডিত ব্যক্তির নাম দোস্ত মোহাম্মদ। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়ায়। সূত্র জানায়, গত ২৫ ফেব্রুয়ারি হালিশহর এলাকায় মদ খেয়ে মাতলামি করছিলেন দোস্ত মোহাম্মদ। এ সময় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে মাদক আইনে মামলা করে। পরে তিনি জামিন নিয়ে পালিয়ে যান।