চট্টগ্রামে এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করার ঘটনায় দায়ের করা মামলায় ফিরোজ আক্তার নামের এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান গতকাল সোমবার এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।সূত্র জানায়, ফিরোজের ২২ ও ২০ বছর বয়সী দুই মেয়ে এবং নয় বছর বয়সী একটি ছেলে আছে। স্ত্রীর সঙ্গে তাঁর বনিবনা হচ্ছিল না। তাই তিনি গোপনে আরেকটি বিয়ে করেন। গত ১৩ সেপ্টেম্বর বিয়ের কথা জানাজানি হয়। সূত্র আরও জানায়, এ ঘটনায় ফিরোজের প্রথম স্ত্রী মামলা করেন। গতকাল শুনানির পর আদালত ফিরোজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।