চট্টগ্রামে এক ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার কাট্টলীর বেড়িবাঁধ-সংলগ্ন এলাকা থেকে গতকাল বুধবার আবদুল হালিম ওরফে চৌধুরী (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।আবদুল হালিম নগরের ফিরোজ শাহ কলোনির বাসিন্দা। ওই এলাকায় তাঁর একটি মুদির দোকান ছিল বলে জানিয়েছে পুলিশ।পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ প্রথম আলোকে বলেন, ‘দুপুর ১২টার দিকে বেড়িবাঁধ-সংলগ্ন দেয়ালঘেরা একটি খোলা জায়গা থেকে আবদুল হালিমের লাশ উদ্ধার করা হয়। এ সময় তাঁর পরনে লুঙ্গি ও শার্ট ছিল। তাঁর কপালে ও হাতে-পায়ে আঘাতের চিহ্ন আছে। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।’লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।