প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে অস্ত্র মামলায় এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার ষষ্ঠ যুগ্ম মহানগর দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ রায় দেন। রায়ের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মহিউদ্দিন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০১ সালের ২০ আগস্ট নগরের বাকলিয়া অছি মিয়া রোড এলাকা থেকে একটি এলজিসহ জাকির হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় বাকলিয়া থানায় মামলা করা হয়। পরে পুলিশ অভিযোগপত্র দাখিল করে। চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্ত জাকির হোসেন পলাতক।