চট্টগ্রামে এক মণ গাঁজাসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের এ কে খান মোড় থেকে এক মণ গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পাহাড়তলী থানা পুলিশ। গতকাল বুধবার ভোরে একটি যাত্রীবাহী বাস থেকে নামার পর গাঁজাসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. রতন। তিনি কুমিল্লা থেকে এই গাঁজা কক্সবাজারে নিয়ে যাচ্ছিলেন। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে। পুলিশ জানায়, জব্দ করা গাঁজার দাম দুই লাখ ৪০ হাজার টাকা।