প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, এক মাসের মধ্যে ৫০০ যুদ্ধাপরাধীর তালিকা তৈরি করে সরকারের কাছে হস্তান্তর করা হবে। আওয়ামী লীগ নয়, মুক্তিযোদ্ধারাই এ তালিকা তৈরি করবেন। গতকাল শনিবার দুপুরে তাঁর চশমা হিলের বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।মেয়র বলেন, ‘মুক্তিযুদ্ধ ও পরবর্তীকালে রাজাকারদের কর্মকাণ্ডের প্রমাণাদি মহাফেজখানায় আছে। আমরা সেখান থেকে পরীক্ষা-নিরীক্ষা করেই যুদ্ধাপরাধীদের তালিকা তৈরি করব, অহেতুক হয়রানির জন্য আমরা কাউকে তালিকাভুক্ত করব না।’ মহিউদ্দিন বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে অনেকেই বন্দুক হাতে নিয়ে পাকিস্তানি বাহিনীর পক্ষে চিৎকার করেছে। আবার স্বাধীনতার পর তারা সেই বন্দুক জমাও দিয়েছে। এ পর্যায়ের লোকজন প্রাথমিক তালিকায় স্থান পাবে না।