চট্টগ্রামে এক লাখ ৩৩ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিএসসি-প্রাইমারি স্কুল সার্টিফিকেট) এ বছর এক লাখ ৩৩ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে। অপর দিকে, ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে ২৪ হাজার শিক্ষার্থী। আজ চট্টগ্রামের ছয়টি থানা ও ১৪টি উপজেলার ৩১৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামের ২০টি থানায় পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। শহরে এডিসি (শিক্ষা) এবং উপজেলা পর্যায়ে নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করবেন।’জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর চট্টগ্রাম নগরের ছয়টি থানা ও ১৪টি উপজেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৩৩ হাজার ৯৯৯ জন। এর মধ্যে ৬১ হাজার ৪৮১ জন ছাত্র এবং ৭২ হাজার ৫১৮ জন ছাত্রী রয়েছে।ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৪ হাজার ৫৯০ জন। এর মধ্যে ১২ হাজার ৬৬৪ জন ছাত্র এবং ১১ হাজার ৯২৬ জন ছাত্রী।