চট্টগ্রামে এক হকার পিটিয়ে মেরেছে আরেক হকারকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে ফুটপাতের এক হকারের কিল-ঘুষিতে আরেক হকার মো. মহিউদ্দিনের (১৮) মৃত্যু হয়েছে। গত বুধবার রাত ১১টার দিকে কথাকাটাকাটির একপর্যায়ে তাঁকে পিটিয়ে মারা হয়। তাঁর বাড়ি বাঁশখালীর রায়েরছটা গ্রামে।চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হকার দেলোয়ার ও মহিউদ্দিনের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দেলোয়ারের কিল-ঘুষিতে মহিউদ্দিন ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়েন। পরে রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় মহিউদ্দিনের বাবা চান্দগাঁও থানায় বাদী হয়ে হত্যা মামলা করেছেন। ঘটনার পর থেকে দেলোয়ার পলাতক। তাঁর বাড়িও বাঁশখালী।