চট্টগ্রামে একটি খামারে বার্ড ফ্লু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বালুছড়া এলাকায় একটি খামারে বার্ড ফ্লু দেখা দিয়েছে। রহিম পোলট্রি ফার্ম নামের খামারের প্রায় দেড় হাজার মুরগি ওই রোগে মারা গেছে বলে দাবি করেছে মালিকপক্ষ। তবে প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা প্রায় এক হাজার ১০০-এর মতো মুরগি মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। হাটহাজারী প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা আইয়ুব রানা বলেন, ‘প্রাথমিকভাবে বার্ড ফ্লু মনে হওয়ায় আমরা দুই দিন আগে এই খামার থেকে নমুনা পরীক্ষার জন্য ফেনীর পরীক্ষাগারে পাঠিয়েছি। প্রতিবেদন সম্পর্কে যতটুকু জেনেছি, এটি বার্ড ফ্লু। এই খামারে এক হাজার ১০০ মুরগি ছিল।’জানা গেছে, পাঁচ দিন ধরে বালুছড়ার রহিম পোলট্রি খামারের মুরগি মারা যাচ্ছিল। দুই দিন পর মালিকপক্ষ প্রাণিসম্পদ দপ্তরে খবর দেয়। সেখান থেকে লোক এসে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়। পরীক্ষায় বার্ড ফ্লু বলে প্রমাণিত হয়েছে। ওই খামারের বার্ড ফ্লু সংক্রমিত মুরগি নিধন করা হবে। খামারের মালিক মোয়াজ্জেম হোসেন দাবি করেন, ‘আমাদের খামারে দুই হাজার ১০০ মুরগি ছিল। পাঁচ দিন ধরে মারা যাচ্ছিল। এখন আর মাত্র প্রায় ১০০ মুরগি আছে।