চট্টগ্রামে একটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলীর ডোবাপাড়া এলাকা থেকে গতকাল বুধবার সকালে পুলিশ আখতার হোসেন নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। অন্য কোথাও হত্যার পর দুর্বৃত্তরা তাঁর লাশ ওই এলাকায় ফেলে যায় বলে ধারণা করছে পুলিশ। ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, ‘মঙ্গলবার রাতে সন্ত্রাসীরা আখতারকে হত্যা করেছে বলে আমাদের ধারণা। এরপর ডোবাপাড়া এলাকার একটি বিদ্যালয়ের পেছনে তাঁর লাশ ফেলে দেয়। তিনি ট্রাকের লাইনম্যান ছিলেন। এলাকার কিছু লোকের সঙ্গে তাঁর বিরোধ ছিল। ওই বিরোধের কারণে তাঁকে হত্যা করা হতে পারে।’