চট্টগ্রামে একাত্তরের মৃত্যুকূপের খোঁজে খননকাজ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দলের সদস্যরা চট্টগ্রামে গত তিন দিন ধরে বিভিন্ন এলাকায় তদন্ত করছেন। জানা গেছে, তাঁরা নগরের পাথরঘাটার ইকবাল রোডে সেই সময়ের একটি মৃত্যুকূপের খোঁজ করছেন। মৃত্যুকূপের খোঁজে ওই জায়গায় গতকাল বৃহস্পতিবার সকাল থেকে খননকাজ চলছে।ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্তের নেতৃত্বে তিন সদস্য গত মঙ্গলবার চট্টগ্রামে আসেন। তদন্ত দলের অপর দুই সদস্য হলেন সহকারী পুলিশ সুপার মনোয়ারা বেগম ও উপপরিদর্শক ইদ্রিস আলী।