চট্টগ্রামে এতিমদের জন্য এইচএসবিসির সহায়তায় ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচএসবিসি ব্যাংকের সহায়তায় প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল চট্টগ্রাম নগরের নন্দনকাননে বাংলাদেশ মহিলা সমিতি শিশুসদনে এতিম শিশুদের জন্য ইফতারের আয়োজন করা হয়। ইফতারের আগে দোয়ায় অংশ নেয় শিশুরা l ছবি: প্রথম আলো

চট্টগ্রাম নগরের নন্দনকাননে বাংলাদেশ মহিলা সমিতি শিশু সদনের এতিম শিশুদের জন্য এইচএসবিসি ব্যাংকের সহায়তায় প্রথম আলো ট্রাস্ট গতকাল মঙ্গলবার ইফতার ও রাতের খাবারের আয়োজন করে। ইফতারের আগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সদনের ১১০ শিশুসহ কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
ইফতার আয়োজনের আগে দোয়া ও মিলাদ পরিচালনা করেন শিশু সদনের তত্ত্বাবধায়ক মো. আবদুল কাদের। ইফতার ও রাতের খাবার হাতে পেয়ে শিশু সদনের হেফ্জ পড়ুয়া শিক্ষার্থী মো. সাকিব ও ইমরান হোসেন এমন আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানায়।
ইফতারে অংশ নেন এইচএসবিসি ব্যাংকের রিলেশনশিপ ম্যানেজার আহমেদ আতাউল হক ওসমানী, কাস্টমার সার্ভিসেস অ্যাসোসিয়েট মোহাম্মদ শাহজাহান, ব্যাংকের কর্মকর্তা কাজী তানভীর মুর্শেদ, রিমন শর্মা প্রমুখ। প্রথম আলোর পক্ষে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী।
প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভা ইফতার অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে।