চট্টগ্রামে এনইউএইচের বৈজ্ঞানিক সেমিনার
ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল (এনইউএইচ) সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকদের সহযোগিতায় গতকাল শনিবার সন্ধ্যায় নগরের চট্টগ্রাম ক্লাবে বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়। চট্টগ্রাম ক্লাব ও এসেকপ বাংলাদেশ লিমিটেড যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ক্লাবের চেয়ারম্যান এস এম আবু তৈয়ব। আলোচক হিসেবে ছিলেন সিঙ্গাপুর ন্যাশনাল হসপিটালের হাইপাটোবিলিয়ারি, প্যানক্রিয়েটিক সার্জারি ও লিভার ট্রান্সপ্লান্টেশন-বিষয়ক জ্যেষ্ঠ পরামর্শক চেঙ কিন ইয়ং, জেনারেল হাইপারটোলজি, ক্রনিক হেপাটাইটিস ও লিভার ট্রান্সপ্লান্টেশন-বিষয়ক সহযোগী পরামর্শক লি গুয়ান হু এবং হাইরিস্ক প্র্যাগনেন্সি, ফেটোমেটারনাল মেডিসিন-বিষয়ক পরামর্শক অনিতা সুগাম কেলি।সেমিনারে প্র্যাগনেন্সি, হাইপারটোলজি ও প্যানক্রিয়েটিক সার্জারি বিষয়ে আলোচনা করা হয়। এতে বক্তারা সিঙ্গাপুর ন্যাশনাল হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসাসেবার কথাও তুলে ধরেন।