চট্টগ্রামে এশীয় স্থাপত্য ঐতিহ্য প্রদর্শনী
এশিয়ার ১৭টি দেশের স্থাপত্যশিল্পের আলোকচিত্র নিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে চার দিনব্যাপী এশীয় স্থাপত্যচিত্র প্রদর্শনী। গতকাল সোমবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমীর ভবনে এই প্রদর্শনীর উদ্বোধন হয়।বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (আইএবি) চট্টগ্রাম শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস জামাল নজরুল ইসলাম। আইএবি চট্টগ্রাম শাখার সভাপতি তসলিম আলী চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম প্রকৌশল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার সোমনাথ ঘোষ, বাংলাদেশ প্ল্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী আলী আশরাফ, আইএবির সেক্রেটারি নাজমুল লতিফ।প্রদর্শনীতে ১৭টি দেশের বিভিন্ন স্থাপত্য নিদর্শনের আলোকচিত্র স্থান পায়। প্রদর্শনী চলবে ৮ ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত।