চট্টগ্রামে এসএসসি কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতটি মিশনারিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি-উত্তীর্ণ প্রায় ৩০০ কৃতী শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠান গতকাল বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেছেন, ‘পড়ালেখার পাশাপাশি পারিবারিক ও সামাজিক মূল্যবোধের মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে মেধাবীদের।’ চট্টগ্রাম ক্যাথলিক ধর্মপ্রদেশের শিক্ষা কমিশনের উদ্যোগে সেন্ট প্লাসিডস স্কুল মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে চট্টগ্রাম, নোয়াখালী, বরিশালের সাতটি বিদ্যালয়ের অন্তত ৩০০ এসএসসি-উত্তীর্ণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম ধর্মপ্রদেশের সহকারী বিশপ লরেন্স সুব্রত হাওলাদার। অতিথি হিসেবে বক্তব্য দেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারা বেগম, চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান প্রমুখ।