চট্টগ্রামে এসজিএসের কনজ্যুমার টেস্টিং ল্যাব উদ্বোধন আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের আগ্রাবাদের একটি রেস্তোরাঁয় এসজিএস বাংলাদেশ লিমিটেডের পরীক্ষাগার (ল্যাবরেটরি) আজ বুধবার বিকেলে উদ্বোধন করা হচ্ছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত উরস হেরেন, বিজিএমইএর কেন্দ্রীয় সভাপতি মো. শফিউল ইসলাম, এসজিএস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এরিয়েল মিরিন্ডা। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসজিএস বাংলাদেশ লিমিটেডের প্রশাসনিক ব্যবস্থাপক মোহাম্মদ ইসরাফিল। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মুখ্য হিসাব ব্যবস্থাপক সরফ খান, বিক্রয়প্রধান গোলাম সরওয়ার এবং বিক্রয় ও বিপণন নির্বাহী শাহীন শিরিন প্রমুখ।সংবাদ সম্মেলনে জানানো হয়, নগরের আগ্রাবাদের আইআইইউসি টাওয়ারে স্থাপিত ল্যাবরেটরিতে ফিজিক্যাল ও কেমিক্যাল উভয় ধরনের টেস্টের ব্যবস্থা রয়েছে।