চট্টগ্রামে এসিডিডব্লিউসির নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আজ সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে অটিস্টিক চিলড্রেন ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার সেন্টারের (এসিডিডব্লিউসি) ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১০টি অটিজম স্কুল এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ঝুলন কুমার চৌধুরী। সংবাদ সম্মেলনে বলা হয়, দিবসটি উপলক্ষে সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ চত্বর থেকে শোভাযাত্রা বের হবে। জেলা শিল্পকলা একাডেমীতে ১০টি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাড়ে ১০টায় অটিজমবিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলমের নেতৃত্বে নগর ভবন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে নীল বাতি দিয়ে অলোকায়ন কর্মসূচির উদ্বোধন করা হবে।