চট্টগ্রামে এসিসিএ মেলা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের জামাল খানে প্রেসক্লাব মিলনায়তনে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে এসিসিএ (অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউনটেন্টস) মেলা।
মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাজিদ হোসাইন।
ব্রিটিশ কাউন্সিল ও কিউবির সহযোগিতায় আয়োজিত এই মেলায় এসিসিএ সম্পর্কে ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সৈয়দ সাজিদ হোসাইন।
এসিসিএ যুক্তরাজ্যভিত্তিক সংস্থা। বাংলাদেশে ২০১০ সালে এটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
অনুষ্ঠানে এসিসিএর এ দেশীয় ব্যবস্থাপক মহুয়া রশিদ এবং ব্রিটিশ কাউন্সিল চট্টগ্রামের ব্যবস্থাপক নাহিদ খান উপস্থিত ছিলেন।