চট্টগ্রামে ওষুধ কোম্পানির প্রতিনিধি খুনের ঘটনায় গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি ওষুধ প্রস্তুতকারী কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে খুনের ঘটনায় জড়িত সন্দেহে তারা মিয়া (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে বাসায় ফেরার পথে চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় ধরা পড়েন তারা মিয়া।গত ২২ নভেম্বর চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায় একটি হোটেলের সামনে গিবি ইন্টারন্যাশনাল নামের ওষুধ প্রস্তুতকারী কোম্পানির বিক্রয় প্রতিনিধি দেবদাস হালদার দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন। তারা মিয়ার কাছে দেবদাসের মুঠোফোন পাওয়া গেছে।গতকাল রাত পৌনে ১১টায় খুলশি থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, আসামি চট্টগ্রাম কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনারের কাছে আছেন। তাঁকে নিয়ে এ ঘটনায় জড়িত আরও দুজনকে ধরার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।