চট্টগ্রামে ওষুধের দোকানে অভিযান, জরিমানা-সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরে কয়েকটি ওষুধের দোকানে গতকাল অভিযান চালিয়ে জরিমানা ও দোকান সিলগালা করেন ভ্রাম্যমাণ আদালত। অনুমোদনহীন ওষুধ বিক্রি, মজুদ, ডাক্তারি স্যাম্পল বিক্রি ও ড্রাগ লাইসেন্স না থাকায় এ জরিমানা ও সিলগালা করা হয় l প্রথম আলো
চট্টগ্রাম নগরে কয়েকটি ওষুধের দোকানে গতকাল অভিযান চালিয়ে জরিমানা ও দোকান সিলগালা করেন ভ্রাম্যমাণ আদালত। অনুমোদনহীন ওষুধ বিক্রি, মজুদ, ডাক্তারি স্যাম্পল বিক্রি ও ড্রাগ লাইসেন্স না থাকায় এ জরিমানা ও সিলগালা করা হয় l প্রথম আলো

চট্টগ্রাম নগরে অভিযান চালিয়ে দুটি ওষুধের দোকানকে জরিমানা ও দুটি সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন এই অভিযান চালান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন প্রথম আলোকে জানান, নগরের রিয়াজউদ্দিন বাজার, সদরঘাট ও শাহ আমানত নতুন ব্রিজ চামড়ার গুদাম এলাকায় অভিযান চালানো হয়। তিনি জানান, একটি দোকানে অভিযান শুরু হলেই দেখা যায় অল্প সময়ের মধ্যে আশপাশের দোকানগুলো বন্ধ হয়ে গেছে। সে কারণে কোনো এলাকাতেই একসঙ্গে বেশি দোকানে অভিযান চালানো সম্ভব হয়নি।
মোহাম্মদ রুহুল আমীন জানান, অভিযানে রিয়াজউদ্দিন বাজারের আশা এন্টারপ্রাইজে বিপুল পরিমাণ বিদেশি ভিটামিন সাপ্লিমেন্ট পাওয়া যায়। কিন্তু এসব সাপ্লিমেন্টের অনুমোদন না থাকায় ওই দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সদরঘাটের ভালো স্টোর নামের একটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে ডাক্তারদের দেওয়া বিপুল পরিমাণ নমুনা ওষুধ পাওয়া যায়। এগুলো রোগীদের বিনা মূল্যে দেওয়ার কথা। এ ছাড়া ওই দোকানে অনুমোদনহীন নন-ফার্মাসিউটিক্যাল পণ্য পাওয়া গেছে। দোকানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি জানান, নতুন ব্রিজ চামড়ার গুদাম এলাকায় শাহ আমানত মেডিকেল স্টোর ও খাজা মেডিকেল স্টোর নামের দুটি দোকান সিলগালা করে দেওয়া হয়েছে। এই দুটি দোকানের কর্তৃপক্ষ ওষুধ বিক্রির লাইসেন্স দেখাতে পারেনি।