চট্টগ্রামে ওষুধের দোকানে ভাঙচুর ও লুটের মামলায় একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের মেডিকেল পূর্বগেট এলাকায় দোকান ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলার ১ নম্বর আসামি অপুকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার ভোরে নগরের বাকলিয়া ডিসি রোডের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানার পুলিশ। জানা গেছে, গত ১৫ মার্চ দুপুরে একদল সন্ত্রাসী মেডিকেল পূর্বগেট এলাকার সিকদার মেডিকো ওষুধের দোকানে ভাঙচুর করে নগদ টাকা ও মূল্যবান ওষুধ লুট করে। এ ঘটনায় তখন থানায় অপুসহ চারজনকে আসামি করে মামলা করা হয়েছিল। অপু দীর্ঘদিন ধরে পলাতক রয়েছে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবজ্যোতি খীসা বলেন, অপু চাঁদাবাজ। সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সিকদার মেডিকো ভাঙচুরের ঘটনায় তিনি জড়িত।