চট্টগ্রামে ওয়ার্কার্স পার্টির সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে আবু হানিফকে সভাপতি ও শামসুদ্দিন খালেদ সেলিমকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের কমিটি গঠিত হয়েছে বলে গতকাল শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন পার্টির পলিটব্যুরো সদস্য কামরুল আহসান। তিনি বলেছেন, স্বাধীনতার ৪৩ বছরের মাথায় আমাদের ভাবতে হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা কতটা নিরাপদ। ভাবতে হচ্ছে, বাংলাদেশের গণতন্ত্র ও অসাম্প্রদায়িকতার ধারা রক্ষিত হবে কি হবে না তা নিয়ে।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্য হলেন নুরুল ইসলাম, ইন্দ্র কুমার নাথ, আবুল হোসেন, নাসির উদ্দিন, মাহমুদ, শরীফ চৌহান, আবু সৈয়দ বলাই, মোক্তার আহমদ, কুলদীপ বড়ুয়া, দিদারুল আলম চৌধুরী, শান্তপদ বড়ুয়া ও কায়সার আলম।