চট্টগ্রামে ওয়াসার জরুরি নিয়ন্ত্রণকক্ষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে পানি সরবরাহসংক্রান্ত সব ধরনের সমস্যা মোকাবিলার জন্য জরুরি নিয়ন্ত্রণকক্ষ খুলেছে চট্টগ্রাম ওয়াসা। ওয়াসার গ্রাহকেরা ৬১৬৫৯২ নম্বরে ফোন করে তাঁদের সমস্যার কথা জানাতে পারবেন। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী গোলাম সরওয়ার প্রথম আলোকে বলেন, দুর্যোগের কারণে ওয়াসার গ্রাহকের দুর্ভোগ লাঘবের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পুনঃ আদেশ না দেওয়া পর্যন্ত সার্বক্ষণিক এই নিয়ন্ত্রণকক্ষ খোলা থাকবে।