চট্টগ্রামে ওয়াসার দুটি জলাধার নির্মাণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ওয়াসা প্রায় ১৪০ কোটি টাকা ব্যয়ে দুটি জলাধার নির্মাণ শুরু করেছে। এর মধ্যে নগরের নাসিরাবাদে ৫৬ লাখ লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন একটি এবং বাটালি হিলে ২০ লাখ লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন আরেকটি জলাধার নির্মাণ করা হবে। গতকাল বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজ শুরু হয়েছে। কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পের আওতায় এ জলাধার নির্মাণ করা হচ্ছে।চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ জলাধার নির্মাণকাজের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ২০১৩ সালের মধ্যে চট্টগ্রামবাসী এ প্রকল্পের পানি পেতে শুরু করবে।