চট্টগ্রামে ককটেল ও বোমা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিত্যক্ত অবস্থায় চট্টগ্রামে ১৬টি ককটেল ও বোমা উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে নগরের হালিশহর থানার শ্যামলী আবাসিক এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
উদ্ধার করা বিস্ফোরকের মধ্যে রয়েছে চারটি ককটেল, পাঁচটি পেট্রলবোমা ও সাতটি চকলেট বোমা।
হালিশহর থানার উপপরিদর্শক মো. জামালউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামলী আবাসিক এলাকার একটি বাড়ির পাশ থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।