চট্টগ্রামে ককটেল বিস্ফোরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতালের আগের দিন গতকাল শনিবার রাতে চট্টগ্রামের জামালখান ও আন্দরকিল্লায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
তবে সন্ধ্যায় নিউমার্কেট ও কোতোয়ালি রেলস্টেশনের সামনে ককটেল ছুড়ে মারলেও বিস্ফোরিত হয়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাতে নগরের জামালখান ও আন্দরকিল্লার মোড়ে দুটি করে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। জামালখানে নির্বাচন কমিশন কার্যালয়ের গলির মুখে মূল সড়কে এ বিস্ফোরণ ঘটানো হয়।