চট্টগ্রামে ককটেল বিস্ফোরণ, আটক ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে হরতাল চলাকালে আজ বুধবার সকালে নগরের আনসার ক্লাবের সামনে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার পরিদর্শক নেজাম উদ্দিন প্রথম আলো ডটকমকে জানান, সকাল সাড়ে আটটার দিকে কারাগারের পেছনের সড়কে আনসার ক্লাবের সামনে তিনজন শিবিরকর্মী মোটরসাইকেলে করে গিয়ে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটান। এ ঘটনার পর ঘটনাস্থল থেকে ওই তিন যুবককে আটক করেছে পুলিশ।
হরতালের সমর্থনে সকালে হালিশহর এলাকায় ঝটিকা মিছিল বের করেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। পুলিশ এতে বাধা দিলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
নগরে রিকশা, অটোরিকশা ও টেম্পো চলছে। বাস চলাচলের সংখ্যা তুলনামূলকভাবে কম। তবে ব্যক্তিগত গাড়ি চলতে দেখা যায়নি।