চট্টগ্রামে ককটেলসহ ছাত্রদলের পাঁচ নেতা-কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের এনায়েতবাজার বাটালি রোড এলাকার একটি দোকান থেকে নয়টি ককটেলসহ ছাত্রদলের পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত নয়টার দিকে এই অভিযান চালানো হয়।পুলিশের দাবি, হরতালে নাশকতা সৃষ্টির জন্য এসব ককটেল মজুত করা হয়েছিল। আটককৃতরা এনায়েতবাজার ওয়ার্ড ছাত্রদলের নেতা-কর্মী।রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বাটালি রোডের একটি ছোট দোকানে অভিযান চালায়। এ সময় সেখানে তল্লাশি করে নয়টি ককটেল উদ্ধার করা হয়। দোকানে উপস্থিত পাঁচজনকে আটক করে পুলিশ।