চট্টগ্রামে কনটেইনার ছিনতাই চক্রের পাঁচজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের একটি স্পিনিং মিলের প্রায় ৬০ লাখ টাকার তুলা ছিনতাই করে অন্য কারখানায় বিক্রির অভিযোগে নগর গোয়েন্দা পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তাদের একজন গতকাল রোববার মহানগর হাকিম আজিজুল হকের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন চট্টগ্রামের বোয়ালখালীর লিটন দাশ, লক্ষ্মীপুরের রায়পুরের আলমগীর হোসেন, নোয়াখালীর সেনবাগের মোহাম্মদ রাজু এবং চট্টগ্রামের কর্ণফুলীর মো. তৈয়ব ও ফারুক।