চট্টগ্রামে কনটেইনার ডিপোতে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের কাঠগড়ে একটি কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুরে ওসিএল কনটেইনার ডিপোতে এ ঘটনা ঘটে।আগুনে ইউনিমার্ট ট্রেডার্স, ডালাস ক্লপিং, সিবি ট্রেডাস ও প্রেমা ট্রেডার্সের মালামাল ক্ষতিগ্রস্ত হয়।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর একটা ৪০ মিনিটের দিকে সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই প্রায় পাঁচ হাজার বর্গফুটের শেডের বেশির ভাগ পণ্য পুড়ে যায়।