চট্টগ্রামে কন্যাশিশু দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শিক্ষা পুষ্টি নিশ্চিত করি, শিশু বিয়ে বন্ধ করি’ এ স্লোগান সামনে রেখে সারা দেশের মতো চট্টগ্রামেও কন্যাশিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার নগরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে। দিবসটি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমী থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। শোভাযাত্রায় বিভিন্ন স্বেচ্ছাসেবী ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
শোভাযাত্রা শেষে চট্টগ্রাম শিশু একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নিভা হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হোসেন। সভায় বক্তারা বলেন, কন্যাশিশুরা এখন আর অবহেলার পাত্র নয়। শিশুদের স্বাধীনতার চেতনায় উজ্জীবিত করতে হবে।