চট্টগ্রামে কম্পিউটার ও ল্যাপটপ মেলা শুরু হচ্ছে আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের জিইসি মোড়ের ইউনুস্কো সিটি সেন্টারে আজ শুক্রবার শুরু হচ্ছে আট দিনব্যাপী কম্পিউটার ও ল্যাপটপ মেলা। ‘ক্যাসপারস্কি ল্যাপটপ অ্যান্ড মোবাইল ফেয়ার ২০১১’ শিরোনামে এ মেলার আয়োজন করেছে ইউনুস্কো সিটি সেন্টারের কম্পিউটার ব্যবসায়ী সমিতি।আজ বিকেলে মেলার উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীন। মেলা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে জিইসি মোড়ের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন মেলা পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ কামরুল হাসান সিদ্দিকী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেলা কমিটির সভাপতি আবদুল মতিন, মো. জুনায়েদ, লুৎফর রহমান ভুঁইয়া, আউয়াল পাশা, এ এফ এম মুবিন উদ্দিন প্রমুখ।