চট্টগ্রামে করোনায় আরও চারজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫ জন।

গত কয়েক দিনের তুলনায় করোনায় আক্রান্ত রোগীর পরিমাণ কমলেও নমুনা পরীক্ষা হচ্ছে কম। সর্বশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮৮ জনের। শনাক্তের হার ১৩ শতাংশ।

আজ রোববার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। তাঁদের মধ্যে নগরের ২০ জন ও নগরের বাইরে উপজেলার ৫ জন। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫১ হাজার ৭৯০।

এদিকে মারা যাওয়া চারজনের মধ্যে তিনজনের বাড়ি নগরের বাইরে। একজনের বাড়ি নগরে। এ নিয়ে করোনায় এ পর্যন্ত ৫৮১ জন মারা গেছেন।