চট্টগ্রামে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ফসল উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা গতকাল সোমবার সকালে চট্টগ্রাম নগরের জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু হানিফ মিয়া। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আব্বাস আলী এতে সভাপতিত্বে করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মোশারফ হোসেন ও চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। এতে স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মো. খসরু মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে মো. আবু হানিফ মিয়া বলেন, কৃষিতে উৎপাদন বৃদ্ধি এবং ভালো ফলনের ওপর আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি নির্ভরশীল। আর ভালো ফলনের জন্য প্রয়োজন আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ভালো মানের বীজ। মানসম্পন্ন বীজের অভাবে কৃষকের সব শ্রমই বিফলে যায়। কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায় না। তাই কৃষিজীবীদের উচিত বীজ প্রত্যয়ন এজেন্সির মাধ্যমে প্রত্যায়িত বীজ ব্যবহার করা।