চট্টগ্রামে কলেজছাত্রী ছিনতাইয়ের শিকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের রহমতগঞ্জ বাইলেন এলাকার গলিতে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক কলেজছাত্রী। গতকাল বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার তরুণীর নাম মোবাশ্বিরিন হাসনা। তিনি কমার্স কলেজের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্রী।
নগরের খলিফাপট্টির বাসা থেকে ডিসি হিলের দিকে হেঁটে যাওয়ার সময় রহমতগঞ্জ বাইলেনের কালভার্টের ওপর ছিনতাইকারীর কবলে পড়েন তিনি।
মোবাশ্বিরিন হাসনা প্রথম আলোকে বলেন, এক ছিনতাইকারী তাঁর ভ্যানিটি ব্যাগ ও মুঠোফোন সেট ছিনিয়ে পালিয়ে যায়।