চট্টগ্রামে কলেজছাত্রীর আপত্তিকর ছবিসহ দুই যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে কম্পিউটারে কারসাজির (সুপার ইম্পোজ) মাধ্যমে এক কলেজছাত্রীর আপত্তিকর ছবি তৈরি ও বিলি করার অভিযোগে এক সরকারি কর্মচারীসহ দুই যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। গত শনিবার রাতে নগরের পাহাড়তলী এলাকা থেকে ১৪টি ছবিসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। ওই ছাত্রীর মা এ ঘটনায় গতকাল রোববার পাহাড়তলী থানায় মামলা করেছেন।গ্রেপ্তার হওয়া দুই যুবক হলেন ডাক বিভাগের কর্মচারী আবদুল্লাহ আল মাসুম (৩০) ও বিদ্যুৎ বিভাগের বেসরকারি কর্মচারী ফরহাদ হোসেন (৩১)। মাসুমের বাড়ি শহরতলির ফৌজদারহাট এলাকায় এবং ফরহাদের বাড়ি নাটোরে। এ ঘটনার মূল হোতা রবিউল হোসেনকে (৩০) পুলিশ খুঁজছে। নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ হাছান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘রবিউল নামের এক যুবক নগরের একটি কলেজের সম্মানের ছাত্রীর ছবি সংগ্রহ করে কম্পিউটারে কারসাজির মাধ্যমে আপত্তিকর দৃশ্য সংযোজন করে।