চট্টগ্রামে কাঁচাবাজার উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আমিন জুট মিল এলাকায় খালের পাড়ে গড়ে ওঠা একটি কাঁচাবাজার উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকালে ওই বাজারের শতাধিক দোকান উচ্ছেদ করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন অভিযানে নেতৃত্ব দেন।
দীর্ঘদিন ধরে খালের পাড় দখল করে কাঁচাবাজারটি চলে আসছিল। টিনের শেড দিয়ে প্রায় শতাধিক দোকান এখানে তৈরি করা হয়। বাজারটি আমিন কলোনি কাঁচাবাজার নামে পরিচিত ছিল। বুলডোজার দিয়ে গতকাল বাজারের সব দোকান গুঁড়িয়ে দেওয়া হয়। তবে দোকানের জিনিসপত্র মালিকেরা নিজ দায়িত্বে সরিয়ে নেন।
ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন জানান, খালটি মুক্ত করতে উচ্ছেদে এ অভিযান চালানো হয়েছে। উচ্ছেদের আগে সবাইকে নোটিশ দেওয়া হয়।