চট্টগ্রামে কাঁচাবাজারে বসছে ফরমাল ডিহাইড মিটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের তিনটি কাঁচাবাজারকে ফরমালিনমুক্ত করতে কাল-পরশুর মধ্যে ‘ফরমাল ডিহাইড মিটার’ বসানো হচ্ছে। আমেরিকা থেকে যন্ত্রগুলো আনা হয়েছে। যন্ত্রগুলো পরিচালনার জন্য নগরের ১৮ নারী পুলিশ সদস্যকে গতকাল বৃহস্পতিবার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।পুলিশ সূত্র জানায়, নগরের কাজীর দেউড়ি, চৌমুহনীর সিডিএ কর্ণফুলী এবং ষোলশহরের কর্ণফুলী কাঁচাবাজারকে প্রথম যাত্রায় ফরমালিনমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে নগরের পাইকারি মাছের আড়তসহ আরও কয়েকটি কাঁচাবাজারকে ফরমালিনমুক্ত করার আওতায় আনা হবে। নগরের পুলিশের সহকারী কমিশনার (সদর) মাহমুদা বেগম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘মাছ, শাকসবজি ও ফলমূলের ফরমালিন পরীক্ষার যন্ত্র ফরমাল ডিহাইড মিটার আমেরিকা থেকে আনা হয়েছে। এগুলো পরিচালনার জন্য আমাদের ১৮ নারী কনস্টেবলকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রতিদিন তিনপালায় কাঁচাবাজারগুলোতে মাছ, শাকসবজি ও ফলমূলের ফরমালিন পরীক্ষা করবেন তাঁরা। কাল শনিবার কিংবা পরশু রোববার আমরা আনুষ্ঠানিকভাবে কাঁচাবাজারগুলোতে এর কার্যক্রম শুরু করব।’ঢাকাভিত্তিক ট্রেসার ইলেকট্রম নামের একটি প্রতিষ্ঠান ফরমাল ডিহাইড মিটারগুলো আমেরিকা থেকে এনেছে। প্রতিটি যন্ত্রের দাম পড়েছে এক লাখ ২৬ হাজার টাকা করে। চট্টগ্রাম মহানগর পুলিশ নিজস্ব অর্থায়নে যন্ত্রগুলো কিনেছে।