চট্টগ্রামে কাগজপত্রবিহীন মোটরসাইকেলবিরোধী অভিযান, আটক ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বিভিন্ন মোড়ে অভিযান চালিয়ে পুলিশ কাগজপত্রবিহীন ১১টি মোটরসাইকেল আটক করেছে। এ সময় ১০৬টি মোটরসাইকেলের মালিকের বিরুদ্ধে মামলা করা হয়। ঈদের বাজার নির্বিঘ্ন করতে অবৈধ মোটরসাইকেল ধরার জন্য গতকাল শনিবার এ অভিযান চালানো হয়।জানা গেছে, মোটরসাইকেলযোগে কয়েকটি ছিনতাইয়ের ঘটনার পর পুলিশ এ অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়। গতকাল চট্টগ্রাম নগর ও ট্রাফিক পুলিশ অন্তত ২০টি স্থানে কাগজপত্রবিহীন মোটরসাইকেল ধরতে অভিযান চালায়। ট্রাফিক বিভাগ বিভিন্ন পয়েন্টে এ সংক্রান্ত ৫৩টি মামলা করে। এ সময় একটি মোটরসাইকেল আটক করা হয় বলে ট্রাফিক পুলিশের উপকমিশনার ফারুক আহমেদ জানান।অন্যদিকে সকাল থেকে নগরের কাজীর দেউড়ি এলাকায় কোতোয়ালি থানার পুলিশ কাগজপত্রবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে বিশেষ অভিযান চালায়। এ সময় নানা অনিয়ম ও কাগজপত্র না থাকার কারণে ১০টি মোটরসাইকেল আটক ও ৫৩টির মালিকের বিরুদ্ধে মামলা করা হয়।সকাল থেকে নগরের কাজীর দেউড়ি মোড়ে তিন প্লাটুন পুলিশ মোটরসাইকেলের কাগজপত্রের পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করে দেখে। নগর পুলিশের উপকমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার বলেন, মোটরসাইকেলযোগে কয়েকটি ছিনতাইয়ের ঘটনার পর অভিযান শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। লোকজন যাতে নির্বিঘ্নে কেনাকাটা করতে পারে, সেদিকটা খেয়াল রেখে এ অভিযান চলছে।