চট্টগ্রামে কাপড়সহ চার ছিনতাইকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের পাঠানটুলী এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে পাঁচ রোল কাপড়সহ ছিনতাইকারী চক্রের চার সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে।গত বুধবার রাতেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া চার ছিনতাইকারী হলেন, সুলতান হাওলাদার (৩০), জুলহাস (৩০), সেলিম (৩৫) এবং রাসেল ওরফে রুবেল (১৮)। পাঠানটুলীর স্মৃতি আবাসিক হোটেল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিভিন্ন সময় ছিনতাই হওয়া কাপড় ঢাকা ও আশুলিয়ায় বিক্রি করে দেয় বলে তাঁরা পুলিশের কাছে স্বীকার করেছেন।পুলিশ সূত্র জানায়, গত বুধবার দুপুরে লালদিঘীর উত্তর পাড় থেকে কাপড়গুলো ছিনতাই করা হয়। টেরিবাজারের এ রহমান ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের কর্মচারী কুতুবউদ্দিন কাপড়গুলো নিয়ে যাচ্ছিলেন। এ সময় তিন ছিনতাইকারী তাঁর বুকে ধারালো ছোরা ধরে ভয়ভীতি দেখায়।