চট্টগ্রামে কাভার্ড ভ্যান চাপায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের টাইগার পাস মোড় এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় মমতাজ মিয়া (৩০) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মমতাজ নগরের ২ নম্বর গেট এলাকার মেয়র গলির বাসিন্দা আবদুল মোমিনের ছেলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জহিরুল ইসলাম জানান, সকাল ছয়টার দিকে টাইগার পাস পেট্রলপাম্পের সামনে কাভার্ড ভ্যান সাইকেল আরোহী মমতাজকে চাপা দেয়। তাঁকে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ ভ্যানটি আটক করেছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন।