চট্টগ্রামে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

কাভার্ড ভ্যানের চাপায় চট্টগ্রামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার বেলা তিনটার দিকে নগরের পাহাড়তলীর সরাইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, সরাইপাড়া এলাকায় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। নিহত ব্যক্তিদের একজন আনোয়ার মোটরসাইকেলের চালক। অপরজন জাহেদ মোটরসাইকেলের আরোহী।

তিনি একটি কোম্পানিতে চাকরি করেন। জাহেদ ভাড়ায়চালিত মোটরসাইকেলে করে যাচ্ছিলেন।

ঘটনার পর পুলিশ কাভার্ড ভ্যানটিকে আটক করলেও চালক পালিয়ে যাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা যায়নি। মুস্তাফিজুর রহমান বলেন, চালককে গ্রেপ্তারে অভিযান চলছে। নিহত দুজনের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।