চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট কালুশাহ মাজারসংলগ্ন সেতুর ওপর কাভার্ডভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. মুন্না (৩৫)। তিনি দক্ষিণ সলিমপুরের ফকিরহাটের নোয়া মিয়ার ছেলে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা কাভার্ডভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়।পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সোয়া ১০টার দিকে কাভার্ডভ্যানের সঙ্গে মুন্নার মোটরসাইকেলের ধাক্কা লাগলে মোটরসাইকেলসহ তিনি পাশের সেতুর ওপর ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।