চট্টগ্রামে কার-কভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের খুলশী থানার ইস্পাহানী চা গেট এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে কভার্ড ভ্যানের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও একজন আহত হয়েছে। হতাহত ব্যক্তিরা সবাই প্রাইভেট কারের আরোহী।খুলশী থানার পুলিশ জানায়, নিহত দুজন হলেন পুষ্পবালা দাস (৩৬) ও তাঁর ভ্রাতুষ্পুত্র অনিক দাস (৫)। দুর্ঘটনায় গুরুতর আহত গাড়িচালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান জানান, চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রোগীর সঙ্গে দেখা করে পুষ্পবালা ও অনিক প্রাইভেট কারযোগে গ্রামের বাড়ি মিরসরাইয়ে ফিরছিলেন। রাত সোয়া আটটার দিকে ইস্পাহানি চা গেটের সামনে ওই কারের সঙ্গে বিপরীতমুখী কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।