চট্টগ্রামে কারখানা মালিকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি, লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলার ৩৫টি ইটভাটার মালিক এবং একটি ময়দার মিল মালিকের বিরুদ্ধে গতকাল বুধবার মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলা করেছে বিএসটিআই।
এসব প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন ও বিপণন করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
গত ২০ ও ২১ জানুয়ারি এসব এলাকায় অভিযান চালায় বিএসটিআই।
বিএসটিআইয়ের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক কে এম হানিফ প্রথম আলোকে বলেন, ‘ফটিকছড়ি, লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলার ৩৫টি ইটভাটা এবং ফটিকছড়ি এলাকার দুটি ময়দার কারখানার মালিক কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া তাঁদের উৎপাদিত পণ্য বিক্রি করে আসছিলেন। আমরা বিএসটিআইয়ের আইন অনুযায়ী কারখানাগুলোর মালিকের বিরুদ্ধে বুধবার চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলা করেছি।’